1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৭

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৮৭ জন এবং সুস্থ হয়েছেন ৬৯৩ জন।

মঙ্গলবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, সোমবার একজনের মৃত্যু হয়েছে, ৩৪৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল এবং সুস্থ হয়েছেন ১ হাজার ১১ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৪ হাজার ১১৪ জন। করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ ৫ হাজার ৯৯৩ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৯৫ জনের।

২৪ ঘণ্টায় ৫ হাজার ৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট এক কোটি ৪৬ লাখ ১৯ হাজার ৬০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com