1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

করোনায় একদিনে মৃত্যু ৯, শনাক্ত ৮৬৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩ জনে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৩ জন নারী।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৬৪ জন। এর ফলে দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৪৩ জনের নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৩ লাখ ৭৬ হাজার ৭৩৪টিতে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার প্রথম রোগী শনাক্ত হয়। সেদিন থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৬ হাজার ২৬৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জনে।

উল্লেখ্য, আগের দিন শনিবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছিলো। শনাক্ত হয়েছিলো ৭৫৯ জনের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com