1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

করোনায় মারা গেলেন ভারতীয় অলরাউন্ডার জাদেজা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৬২৯ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছেন অসংখ্য মানুষ। সেই তালিকায় যুক্ত হয়েছেন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার রাজেন্দ্র সিং জাদেজা।

    সৌরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, সৌরাষ্ট্রের সাবেক তারকা ক্রিকেটার রাজেন্দ্র সিং জাদেজার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। করোনার বিরুদ্ধে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে সাবেক এই পেসারের বয়স হয়েছিল ৬৬ বছর।

    নিজের খেলোয়াড়ি জীবনে দেশের অন্যতম তারকা বাঁ হাতি পেসার এবং অলরাউন্ডার ছিলেন। খেলেছেন ৫০টি প্রথম শ্রেণি এবং ১১টি লিস্ট-এ ম্যাচ। উইকেট শিকার করেছেন যথাক্রমে ১৩৪ এবং ১৪টি। দুই ধরণের ক্রিকেটে রান করেছেন যথাক্রমে ১৫৩৬ এবং ১০৪টি।

    খেলা ছেড়ে দেওয়ার পর বোর্ডের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতেন। ৫৩টি প্রথম শ্রেণি, ১৮টি লিস্ট-এ এবং ৩৪টি টি২০ ম্যাচ পরিচালনা করেছেন। সেই সঙ্গে সৌরাষ্ট্রের নির্বাচক, কোচ এবং টিম ম্যানেজারের ভূমিকাও পালন করেছেন।

    বোর্ডের এবং সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার সাবেক সচিব নিরঞ্জন শাহ জানিয়েছেন, ‘নিয়ম শৃঙ্খলা, ক্রিকেট প্রজ্ঞা, স্টাইল সব বিষয়েই তিনি অনন্য ছিলেন। ক্রিকেটের প্রতি তার অবদান এবং আত্মত্যাগ আজীবন স্মরণে থাকবে।’

    সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার বর্তমান সভাপতি জয়দেব শাহ-ও রাজেন্দ্র জাদেজার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, ‘ক্রিকেট জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমি যত ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তাদের মধ্যে অন্যতম সেরা ছিলেন উনি। তার কোচিং, মেন্টরশিপে ম্যাচ খেলতে পেরে আমি গর্বিত।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com