1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

করোনা টিকার বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসের প্রতিষেধক টিকার বুস্টার ডোজ নিয়েছেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নেন তিনি।

এর আগে নেতাকর্মীদের ভিড় ঠেলে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে এসে পৌঁছায়। এরপর অন্য দুইবারের মতো গাড়িতে বসেই করোনার বুস্টার ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ সময় নেতাকর্মীরা ‘খালেদা জিয়া, খালেদা জিয়া’, ‘খালেদা জিয়ার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’- এসব স্লোগান দেন।

খালেদা জিয়া করোনা টিকার বুস্টার ডোজ দিতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আসার আগে এবারও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় জমান। তারা হাসপাতালের গেটে অবস্থান নেন। তবে বিএনপির জ্যেষ্ঠ নেতারা হাসপাতালের ভেতরে অবস্থান নেন।

এ দিকে সাবেক প্রধানমন্ত্রীর হাসপাতালে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পোশাকধারী পুলিশের সঙ্গে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী ছিলেন তৎপর।

গত বছর ১৯ জুলাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। এরপর একই বছরের ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন।

এর আগে ২০২১ সালের ১১ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ হন সাবেক প্রধানমন্ত্রী। এরপর ২৭ এপ্রিল থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন চিকিৎসার পর ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com