1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

করোনা মোকাবিলায় সরকার সক্ষমতার প্রমাণ দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মোকাবিলায় সরকার সক্ষমতার প্রমাণ দিয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম। রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় আইসিইউসহ সবধরনের ব্যবস্থা করা হয়েছে। তাই কেউ বলতে পারবে না, চিকিৎসা বা অক্সিজেনের অভাবে কেউ মারা গেছেন।

রোববার রাজধানীর নবাব আব্দুল গণি রোডে ওসমানী স্মৃতি মিলনায়তনে জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) পদে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলেই স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে।

চলতি মাসে দেশে আরো দেড় কোটি ডোজ টিকা আসবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন আমাদের মূল কাজ করোনার টিকা নিশ্চিত করা। সে লক্ষ্যে আমরা কাজ করছি। এরই মধ্যে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শেষ হয়েছে।

জুনিয়র কনসালটেন্টদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় জুনিয়র কনসালটেন্টদের নিয়োগ দেওয়া হয়েছে। এখন তারা সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে তাদের সক্ষমতার পরিচয় দেবেন।

প্রোগ্রামে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com