1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

কর্মস্থলে হিজাব নিষিদ্ধের আদেশ দিলেন জার্মানির আদালত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কর্মস্থলে মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধের আদেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি শীর্ষ আদালত। তাদের বক্তব্য হলো, কোনো ধর্মীয় ও রাজনৈতিক পরিচয় ধারণ করে এমন পোষাক কর্মস্থলে পরিধান করা যাবে না। তবে এ ক্ষেত্রে শর্ত হলো, নিয়োগকারী প্রতিষ্ঠানের ইচ্ছার ওপর এ হিজাব নিষিদ্ধের বিষয়টি নির্ভর করবে। খবর আল জাজিরার।

জানা গেছে, জার্মানির একটি আদালত গত বৃহস্পতিবার এ আদেশ দেন। দেশটির দুই মুসলিম কর্মজীবী নারীর দায়ের করা মামলায় এমন রায় প্রদান করে দেশটির আদালত। কর্মস্থলে হিজাব পরায় চাকরিচ্যুত হওয়ায় আদালতের দ্বারস্থ হন ওই দুই মুসলিম নারী। প্রতিকার পেতে তারা আদালতে গেলে ওই প্রতিষ্ঠানের পক্ষেই রায় দেন জার্মানির ওই আদালত। ওই দুই মুসলিম নারী জার্মানির হ্যামবার্গে একটি শিশু পরিচর্যা কেন্দ্রে কাজ করতেন। কর্মস্থলে হিজাব পরায় সম্প্রতি তাদের চাকরিচ্যুত করা হয়।

আদালত আরও বলেন, কর্মস্থলে নিজের অবয়ব ঢেকে রাখা আইন বিরোধী কাজ। সেবাদানকারীকে অবশ্যই মুখমণ্ডল খোলা রাখতে হবে। রাজনৈতিক বা ধর্মীয় কারণে কোনোভাবেই কর্মক্ষেত্রে নিজের মুখ ঢেকে রাখা যাবে না। ওই আদেশে আরও বলা হয়, এসব ক্ষেত্রে নিয়োগ দানকারী প্রতিষ্ঠান চাইলে কর্মী ছাটাই করতে পারবে।

এর আগে ২০১৭ সালে লুক্সেমবার্গের আদালত এক আদেশে বলেন, কর্মক্ষেত্রে মাথায় স্কার্ফসহ ধর্মীয় পরিচয় বহন করে এমন কিছু পরা যাবে না। ইউরোপের বিভিন্ন দেশে এ রায়ের বিরুদ্ধে মুসলিম সংগঠনগুলোর প্রতিবাদ অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com