1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কাজের বিনিময়ে অভিনেত্রীকে রাত কাটানোর প্রস্তাব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ওপার বাংলার বিখ্যাত পরিচালকের নাম করে এক টলিউড অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। ওই পরিচালকের নাম রবি কিনাগী এবং অভিনেত্রীর নাম পায়েল সরকার। ইতোমধ্যে পায়েল কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ দায়ের করেছেন বারাকপুরের সাইবার সেলে।

এ বিষয়ে পায়েল গণমাধ্যমকে বলেন, ‘রবি কিনাগীর নাম করে আমার কাছে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আমি সেটা অ্যাকসেপ্ট করি। তখন বলা হয়, ওনার পরের ছবিতে আমাকে নায়িকার চরিত্রে ভাবা হচ্ছে। বলা হয়, আমাকে ওনার সঙ্গে সময় কাটাতে হবে।’

অভিনেত্রী বলেন, ‘আমি বিস্তারিত জানতে চাইলে উনি সরাসরি আমাকে ওনার সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেন। এরপর আমি ওনার প্রোফাইল লিংক কপি করে ফেসবুকে পোস্ট করি। তখন বুঝতে পারি ওটা ভুয়া অ্যাকাউন্ট। কারণ ওই প্রোফাইল থেকে পোস্টগুলোতে দুই-তিনটা লাইক। ভুল বানান রয়েছে, তখনই বুঝি ওটা ভুয়া।’

অভিনেত্রী আরও জানান, ‘আমি কলকাতা পুলিশের দ্বারস্থ হই, সেখান থেকে কেসটা বারাকপুর পুলিশের কাছে ট্রান্সফার করা হয়। পুলিশ অভিযোগ নিয়েছে, প্রোফাইলটা ট্রেস করা গেছে। তবে কে এই কাজ করেছে, সেটা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে। ইতোমধ্যে প্রোফাইলটা ডি-অ্যাক্টিভেট করা হয়েছে। আশা করছি, খুব শিগগির দোষী ধরা পড়বে।’

প্রসঙ্গত, অভিনেত্রী পায়েল সরকার কলকাতার বরানগরের বাসিন্দা। ‘টাপুর টুপুর’, ‘অন্দরমহল’, ‘প্রথমা কাদম্বিনী’, ‘বেনে বউ’, ‘তুমি রবে নীরবে’সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন পায়েল। তার লক্ষ্য বড় পর্দা। সেই পর্দায় কাজের লোভ দেখিয়ে তাকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনাটি নাড়িয়ে দিয়েছে গোটা টলিউড। সোশ্যাল মিডিয়ায় সকলেই এর নিন্দা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com