1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কাপ্তাই বিজিবির অভিযানে ৪ হাজার প্যাকেট অরিস সিগারেট জব্দ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন( ৪১ বিজিবির) অভিযানে কাপ্তাই সড়ক দিয়ে অবৈধভাবে পাচারকালে ৪ হাজার প্যাকেট ভারতীয় অরিস সিগারেট জব্দ করা হয়। সেই সাথে সিগারেট পাচারে ব্যবহৃত একটি নোহা গাড়িও আটক করা হয়েছে।

রবিবার ( ২৭ জুলাই) বিকেল ২ টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদীর নেতৃত্বে ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন সদর এর ১ নং জিপি গেইট সংলগ্ন চেক পোষ্টে একটি নোহা মাইক্রোবাস তল্লাশি করে ৪ হাজার প্যাকেট ভারতীয় অরিস সিগারেট আটক করা হয় । সেই সাথে এক্স নোহা মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ ভারতীয় সিগারেট ও এক্স নোহা গাড়ীর সিজার মূল্য আনুমানিক ২৮,০০,০০০/- (আটাশ লক্ষ) টাকা।

বর্তমানে আটককৃত ভারতীয় সিগারেট ও নোহা গাড়ীটি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com