1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কারাগারে পরীমনিকে মেহেদী দিলো কে?

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ৫ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তারের পর তিন দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে।

বুধবার (১ সেপ্টেম্বর) আইনি প্রক্রিয়া শেষ করে জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

মুক্ত পরীমনি একটি সাদা হ্যেরিয়ার গাড়িতে সাদা সালোয়ার কামিজ পড়ে উপস্থিত ভক্ত ও উৎসুক জনতার উদ্দেশ্যে হাত নাড়াতে থাকেন। এসময় তার চোখে ছিল কালো সানগ্লাস।

হাত নাড়ানোর সময়ই দেখা যায় পরীমনির হাতে মেহেদী দেয়া। মেহেদী দিয়ে তার হাতে লেখা ‘Dont hurt me bitch’, যার অর্থ দাঁড়ায় ‘আমাকে আঘাত দিয়ো না’।

অনেকে আবার বলছে, পরীমনি তার হাতে মেহেদী দিয়ে লেখায় আঘাত ব্যবহার করেননি। কারণ তিনি সরাসরি Hurt শব্দটি না লিখে প্রতীক ব্যবহার করেছেন। একারণে অনেকে বলতে চাচ্ছেন, পরীমনি বলেছে, ‘আমাকে ভালোবেসো না’।

কারাগার থেকে বের হয়ে আঘাত, ঘৃণা বা ভালোবাসার যে বার্তাই দিতে চান না কেন আলোচিত এই নায়িকা, এর বাইরে গিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কারাগারে পরীমনি মেহেদী পেলেন কোথায়?

এবিষয়ে কারাগার কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট মহল যে উত্তরই দিক না কেন সেদিকে যে উৎসুক জনতা ও ভক্তকুলের ভ্রুক্ষেপ নেই তা বোঝা যায় দীর্ঘ নাটকীয়তার পর কারাগার থেকে বের হওয়া পরীমনিকে ঘিরে তাদের জটলা দেখে।

এসময় জনতা পরীমনির গাড়ি ঘিরে ধরে সেলফি তোলায় ব্যস্ত হয়ে যায়। একসময় গাড়ির ছাদের খোলা জানালা দিয়ে বের হয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নাড়েন পরীমনি। একইসাথে নিজের মোবাইল দিয়েও তিনি গাড়িতে থেকেই সবার সাথে ছবি তুলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com