1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কার দিকে চুমু ছুঁড়লেন শ্রাবন্তী?

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তার রূপে বরাবরই ঘায়েল পুরুষ মন। টলিপাড়ার অন্যতম ডানাকাটা পরী তিনি, বিতর্ক পিছু না ছাড়ে না তার, কিন্তু তাতে কী! শ্রাবন্তীর জনপ্রিয়তায় ভাটা পড়েনি কোনোদিন। ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চর্চায় অভিনেত্রী। তৃতীয় বিয়ে ভাঙার মুখে, রয়েছে নতুন প্রেমের গুঞ্জনও- তবে সেই নিয়ে মাথাব্যাথা নেই নায়িকার। তিনি ব্যস্ত কাজ নিয়ে। আপতত ‘ভয় পেও না’র শুটিং নিয়ে ব্যস্ত শ্রাবন্তী।

মঙ্গলবার সাত সকালে নেটপাড়ায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী। তার রূপের রহস্য আজও অজানা, এদিন ফের একবার নিজের সৌন্দর্যে ঘায়েল করলেন অভিনেত্রী। শ্রাবন্তীর নতুন রিল ভিডিও দেখে হাঁ ভক্তরা। আলোর রোশনাইতে সাজানো রাস্তা দিয়ে হেঁটে আসছেন শ্রাবন্তী, পরনে কালো রঙের শিফন শাড়ি, স্লিভলেস ব্লাউজ। পোশাকের সঙ্গে সাজুয্য রেখেই সেজেছেন তিনি, ঢেউ খেলানো খোলা চুল, ঠোঁটে মেরুন লিপস্টিক, আর কপালে জ্বলজ্বল করছে লাল সিঁদুর- একদম পারফেক্ট দেশি গার্ল শ্রাবন্তী।

ক্যামেরার এক্কেবারে সামনে ফ্লায়িং কিস ছুঁড়লেন শ্রাবন্তী। কার উদ্দেশে? তা অবশ্য খোলসা করেননি নায়িকা। তবে ধরে নেওয়াই যেতে পারে নিজের ভক্তদের জন্যই শ্রাবন্তীর এই ফ্লায়িং কিস। এই ইনস্টা রিলের ক্যাপশনে শ্রাবন্তী শুধু একটা শব্দই যোগ করেছেন, ‘ব্লিসফুল’। হ্যাঁ, নিজেকে সুখী বলেই উল্লেখ করেন নায়িকা।

কিছুদিন আগেই বাথটাবের মধ্যে শুয়ে একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী, যা ব্যাপক ভাইরাল হয়। ফের একবার নতুন রূপে পুরুষ মনে ঝড় তুলতে হাজির এই টলি সুন্দরী। এই মুহূর্তে নবাগত পরিচালক অয়ন দে-র ‘ভয় পেও না’র পাশাপাশি শ্রাবন্তীর হাতে রয়েছে ‘খেলাঘর’। এই ছবিতে ফের একবার দেবের সঙ্গে অভিনয় করবেন শ্রাবন্তী। মুক্তির অপেক্ষায় রয়েছে শ্রাবন্তীর ‘কাবেরী অন্তর্ধান’ও। এই ছবিতে প্রসেনজিতের নায়িকা তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com