1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কালিয়াকৈরে আগুনে পুড়ল ৩ ঝুটের গোডাউন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার দেখা হয়েছে

 

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়া জোড়া এলাকায় বুধবার বিকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি ঝুটের গোডাউন। আগুন নিয়ন্ত্রণে আনতে কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট কাজ করছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায় বুধবার বিকালে পাঁচটার দিকে প্রথমে আলতাফ হোসেনের গোডাউনে আগুন লাগে।পরে আগুন পাশের ইমরান মিয়া ও হাফিজুর রহমানের ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে। প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টায় ব্যর্থ হলে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুনে ক্ষতিগ্রস্ত ঝুট মালিকদের দাবি আগুন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।

গোডাউন মালিক হাফিজুর রহমান জানান বিকাল পাঁচটার সময় হটাৎ করেই আলতাফ ভাইয়ের গোডাউনে আগুন লাগে।পরে আমাদের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে । আমাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই আগুনে আমাদের নিঃস্ব করে দিয়েছে। ব্রাক ব্যাংক থেকে ঋণ নিয়ে গোডাউনকরেছিলাম
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান তিনটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ৩ ইউনিট ও কোনাবাড়ি ২ ইউনিট মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে। আরো যুক্ত হন খবর পেয়ে চন্দ্রা ওয়ালটন মাইক্রোটেক ফায়ার গুপ তাদের দল নিয়ে কাজ করেন।
আরো যুক্ত হন ইকো নীটস তাদের ফায়ার গুপের দল নিয়ে আগুন নিয়ন্ত্রন আনার কাজ করেন তবে আগুন কিভাবে লাগলো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com