1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

কালিহাতীতে ফুলকপির মূল্যে ধ্বস বিপাকে কৃষকরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ফুলকপির বাজারে নজিরবিহীন দরপতন দেখা দিয়েছে। বিপাকে পড়েছেন কৃষকরা।

সরেজমিনে গিয়ে জানা যায়, মাত্র ২-৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি ফুলকপি। মাঝে মাঝে এই দামেও বিক্রি করা যাচ্ছেনা। যা উৎপাদন খরচের একাংশও পূরণ করতে পারছে না। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। কোন কোন কৃষক রাগে কষ্টে ক্ষোভে ক্ষেতের কপি ক্ষেতেই নষ্ট করে ফেলছেন।

কালিহাতী উপজেলার ধুনাইল গ্রামের কৃষক আসকর আলী জানান, ২০ শতাংশ জমিতে ফুলকপি চাষ করতে তার খরচ হয়েছে প্রায় ১৫-২০ হাজার টাকা। অথচ বর্তমান বাজারদর এতোই কম যে পরিবহন খরচ মেটানোও সম্ভব হচ্ছে না। তিনি বলেন, “আমরা দিনরাত পরিশ্রম করে যে ফসল ফলাই, তার দাম যদি এমন হয়, তাহলে আমরা বাঁচব কীভাবে?

কৃষকদের দাবি, এ ধরনের বিপর্যয় মোকাবিলায় সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তারা স্থানীয় পর্যায়ে কোল্ড স্টোরেজ স্থাপন, সরাসরি ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা এবং সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এই দরপতন শুধু কৃষকদের অর্থনৈতিক ক্ষতিই করেনি, বরং তাদের মানসিক চাপও বাড়িয়ে দিয়েছে। সময়মতো সঠিক পদক্ষেপ না নিলে কৃষি খাতের ওপর এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com