1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কালিহাতীতে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে প্রশান্তির হাসি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৪১৬ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুম যেন এক আনন্দবার্তা হয়ে এসেছে। সময়মতো কৃষি পরামর্শ, উন্নতমানের বীজের ব্যবহার, সঠিক সময়ে সেচ ও সার প্রয়োগ এবং অনুকূল আবহাওয়া—সব মিলিয়ে এবারের মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন দেখা গেছে। মাঠজুড়ে এখন সোনালী ধানের হাসি, আর কৃষকের চোখেমুখে ঝিলিক দিচ্ছে তৃপ্তির দীপ্তি।

উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, চলতি অর্থবছরে কালিহাতীতে বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছিল ১৮,৬৩০ হেক্টর, আর অর্জিত হয়েছে ১৮,২৯৫ হেক্টর জমিতে। কৃষকদের অক্লান্ত পরিশ্রম, আধুনিক প্রযুক্তির সুচারু প্রয়োগ এবং কৃষি বিভাগের নিবিড় তদারকি এ সাফল্যের মূল চাবিকাঠি। আবহাওয়ার সহায়তাও ছিল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমরা কৃষকের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। বাম্পার ফলনে কৃষকদের মতো আমরাও আনন্দিত। নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ এবং মাঠপর্যায়ে সহায়তা দিয়ে গেছি।”

ঘুনি এলাকার কৃষক শওকত হোসেন জানান, এবার ফলন অনেক ভালো হয়েছে। আমি ২৪ শতাংশ জমিতে ধান করেছি। আগে যেখানে ৫-৬ মণ পেতাম, এবার আল্লাহর রহমতে ৮-৯ মণ ধান পেয়েছি। তবে ধান কাটার শ্রমিকের দাম ৯০০ টাকা করে হলেও তিনবেলা খাবারসহ ১১০০ থেকে ১২০০ টাকা লাগছে। সবকিছুর দাম বাড়ায় একটু বিপাকে পড়তে হচ্ছে।

আরেক কৃষক খলিলুর রহমান খলিল জানান, আবাদ খুব ভালো হলেও অন্যান্য খরচ বেশি হওয়ায় সমস্যায় পড়ছি।

উপজেলার বিভিন্ন মাঠে এখন উৎসবমুখর পরিবেশ। কোথাও চলছে ধান কাটা, কোথাও মাড়াইয়ের দৃশ্য। খুশির হাসি নিয়ে কৃষকেরা ধান ঘরে তুলছেন। সংশ্লিষ্টদের মতে, এই বাম্পার ফলন শুধু কৃষকের মুখে হাসিই নয়, বরং কালিহাতী উপজেলার খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক
স্বচ্ছলতার নতুন দ্বার উন্মোচন করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com