1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কালিহাতীর নিশ্চিন্তপুরে বাসন্তী পূজার পরিসমাপ্তি, শোভাযাত্রায় বিসর্জন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌর এলাকার নিশ্চিন্তপুরের মাঝিপাড়ায় ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করে অনুষ্ঠিত হলো বাসন্তী পূজার সমাপ্তি অনুষ্ঠান।

গত ৭ মার্চ (সোমবার) সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের বাসন্তী পূজা। শোভাযাত্রায় অংশ নেন এলাকার নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী ভক্তবৃন্দ। পূজার প্রতিটি মুহূর্তজুড়েই ছিল ভক্তি, শ্রদ্ধা ও আনন্দের ছোঁয়া।

পূজা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগম্ভীরতা বজায় রেখে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা গোবিন্দ বাবু বলেন, বাসন্তী পূজাকে ঘিরে নিশ্চিন্তপুরে এক অনন্য উৎসবের আবহ তৈরি হয়। তবে দুঃখের বিষয়, দিন দিন এই পূজা হারিয়ে যাচ্ছে। এখন খুব কম সংখ্যক মানুষ বাসন্তী পূজা আয়োজন করেন। আমরা চাই, এই ঐতিহ্য যেন টিকে থাকে। প্রতিবছর যেন বাসন্তী পূজা করতে পারি, এটাই আমাদের প্রার্থনা।

এভাবেই ভক্তদের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানালেন দেবী। এখন অপেক্ষা, আবার একটি বছর পর পূজার আনন্দে মাতোয়ারা হওয়ার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com