1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে ফখরুলকে বাধা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৪৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শহীদ জিয়াউর রহমানের নাম মুছে দিয়ে ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে।

আজ রোববার (২৭ মার্চ) বন্দরনগরী চট্টগ্রামের ষোলশহরে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের উদ্দেশে ফখরুল এ কথা বলেন।

এর আগে শহীদদের সম্মাননা জানাতে তিনিসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পরে তারা ষোলশহরে বিপ্লব উদ্যানে যান।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমরা জাতির সামনে সত্য তুলে ধরতে চাই। কিন্তু তারা সত্যকে বিকৃত করতে চায়। তাই তারা আজ আমাদের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে সম্মাননা দিতে বাধা দিয়েছে।

তিনি আরো বলেন, তারা জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার অবদান নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্র জানায়, কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাওয়ার অনুমতি না থাকায় বিএনপি নেতাদের সেখানে যেতে দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com