1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

কুমিল্লার অলুয়া গ্রামের সুজন কিশোরগ্যাংয়ের হামলায় নিহত– এলাকায় শোকের ছায়া

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলার অলুয়া গ্রামের মোঃ সুজন (১৯) কিশোরগ্যাংয়ের হামলায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মোঃ আবুল কালাম আজাদের পুত্র।

জানা যায়, প্রায় ১৪-১৫ দিন আগে ক্ষুদ্র একটি ঘটনাকে কেন্দ্র করে মনোহরপুর গ্রামের কিশোরগ্যাং প্রধান আওয়ামী লীগের দোসর এলাকার বিশিষ্ট মাদক কারবারি আরিফুল ইসলামের (পিতা সুবাহান মৌলভী, গ্রাম মনোহরপুর, থানা ব্রাহ্মণপাড়া , জেলা কুমিল্লা) নেতৃত্বে একদল সন্ত্রাসী অলুয়া গ্রামে প্রবেশ করে সুজনের ওপর এলোপাথাড়ি হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ ১৪ দিনের জীবন-মৃত্যুর লড়াই শেষে আজ (৬ অক্টোবর) বিকেলে সুজন ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর মনোহরপুর গ্রামের ওই কিশোরগ্যাং সদস্যরা পূর্বশত্রুতার জেরে অলুয়া গ্রামে ঢুকে সুজনকে বেধড়ক পেটায় ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

সুজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com