1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কুমিল্লায় তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ মৎস্য চাষি আলী আহম্মেদ মিয়াজী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষি মনোনীত হয়েছেন আলী আহমেদ মিয়াজী। তাকে রবিবার জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষির পুরস্কার দেয়া হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক রিয়াল অ্যাডমিরাল (অব.) আবু তাহের, কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠান সমন্বয় করেন কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন। দাউদকান্দি প্লাবন ভূমিতে মাছ উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় তরুণ উদ্যোক্তা আলী আহমেদ মিয়াজীকে তিনবার পুরস্কৃত করা হয়।

আলী আহমেদ মিয়াজী বলেন, দাউদকান্দি প্লাবন ভূমির উদ্যোক্তা ও কর্মচারীদের সহযোগিতায় এই সফলতা এসেছে। আমাকে তৃতীয়বারের মতো মনোনীত করেছেন দাউদকান্দি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী। তাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com