1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কুমিল্লা-১ আসনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশে বিএনপির বিজয় মিছিল ও আনন্দ উৎসব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : কুমিল্লা-১ (হোমনা-মেঘনা) আসন ভাগাভাগি হবে কি না—এ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছিল। বিশেষ করে বিএনপির অভ্যন্তরে বিষয়টি ছিল ব্যাপক বিতর্কের কেন্দ্রবিন্দু। তবে অবশেষে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে এ বিতর্কের অবসান ঘটায়।
প্রকাশিত গেজেটে মেঘনা ও দাউদকান্দিকে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাসকে কুমিল্লা-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এতে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটে।
বিজয় মিছিল
গেজেট প্রকাশের পরদিন শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মেঘনায় এক বিজয় মিছিল বের করা হয়। মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রমিজ উদ্দিন লন্ডনীর নেতৃত্বে মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মানিকারচর এল.এল. উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
মিছিলে স্থানীয় বিএনপির শতাধিক নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন মো. রমিজ উদ্দিন (লন্ডনী)। তিনি বলেন, “স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সবাই মিলে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. মোশাররফ হোসেন স্যারকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাতে চাই, তাঁকে মন্ত্রীর আসনে দেখতে চাই।”
তিনি আরও বলেন, আসন ভাগাভাগি নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তাতে তৃণমূল বিএনপির রাজনীতি বিভক্ত হওয়ার শঙ্কা ছিল। গেজেট প্রকাশের মাধ্যমে সেই অনিশ্চয়তা কেটে গেছে। এখন মেঘনা-দাউদকান্দি এক আসনে থাকায় বিএনপি আরও সুসংহতভাবে কাজ করতে পারবে।
এ সময় তিনি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার রাজনৈতিক মতাদর্শের সমালোচনা করে বলেন, “রাজনীতি করতে হলে আওয়ামী লীগের লোকজনকে বাদ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্ব মেনে চলতে হবে।”
আনন্দ উৎসব
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় মেঘনা উপজেলা চত্বরে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে আনন্দ মিছিল ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান (মিজান) গরু জবাই করে আপ্যায়নের আয়োজন করেন। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করে পুরো উপজেলা চত্বরে।
উপস্থিত নেতৃবৃন্দ
বিজয় মিছিল ও আনন্দ উৎসবে আরও উপস্থিত ছিলেন— মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান (মিজান), সলিমুল্লাহ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, সহিদুল ইসলাম, আবু ইউসুব নয়ন, আনিছুর রহমান, মানিকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আতাউর রহমান ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু, যুগ্ম আহ্বায়ক মো. হাবীব মিয়াজী, ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান, মো. দিদার মেম্বার, আব্দুল কাদের, মো. বাবুল হোসেনসহ আরও অনেক স্থানীয় নেতা-কর্মী।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গেজেট প্রকাশের মাধ্যমে মেঘনা-দাউদকান্দির রাজনীতিতে নতুন গতি এসেছে। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটায় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এখন আরও ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগী হতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com