1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কুমিল্লা-৯ ((লাকসাম–মনোহরগন্জ) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার শুভ উদ্বোধন করেন : সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৬ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আজ মনোহরগন্জ্ঞের পোমগাঁও নিজ বাড়িতে পবিত্র জুমআর নামাজের পর এক নির্বাচনী মত বিনিময় সভার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শুভ উদ্বোধন করেছেন। এতে মনোহরগন্জ্ঞ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।

স্থানীয় সরকার মন্ত্রী নির্বাচনী মত বিনিময় সভায় বলেন, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ঈর্ষনীয় অগ্রগতির ফলে আন্তর্জাতিক নানা মহলে বাংলাদেশ নিয়ে আগ্রহ ও ভূরাজনৈতিক গুরুত্ব বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ফলেই আজ আন্তর্জাতিক মহলে আমাদের কদর ও সমাদর বেড়েছে ।

মোঃ তাজুল ইসলাম এ সময় বিরোধী বিএনপি নির্বাচনে না আসা প্রসঙ্গে বলেন, একটি রাজনৈতিক দলের সিদ্ধান্তের কারণে পুরো জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে না। মুক্তিযুদ্ধের পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মধ্য দিয়ে যে দলটি গড়ে উঠেছে সে দলটি জাতীয় স্বার্থ বিরোধী রাজনীতি করার ফলে দিন দিনই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের উদাহরণ টেনে বলেন, একসময় প্যারিস কনসোর্টিয়ামে বাংলাদেশের অর্থমন্ত্রী দাতা সংস্থাগুলো থেকে ঋণ প্রাপ্তির জন্য দেন দরবার করতেন কিন্তু বর্তমানে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাগুলো আমাদের কাছে এসে তারা ঋণ দিতে ইচ্ছা পোষণ করে কারণ বাংলাদেশ কখনো ঋণ খেলাপি হয়নি এবং বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা থাকার ফলে বিদেশী সংস্থাগুলো ঋণ দিতে চায়।

লাকসাম মনোহরগঞ্জবাসীকে নৌকা প্রতীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগের সমস্ত নেতা কর্মী ভোটারদেরকে ভোটকেন্দ্রে আনার জন্য উৎসাহিত করবেন। কোন প্রকার জবরদস্তি নয় বরং ভোটারদেরকে বুঝাতে হবে ভোটাধিকার তার নাগরিক অধিকার। মন্ত্রী এসময় ভোটকেন্দ্রে কোন প্রকার অস্থিতিশীলতা তৈরির অপপ্রয়াস রুখে দিতে এবং জাল ভোট দেওয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, যেহেতু আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে তাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে চাই। মন্ত্রী এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীকে সুশৃঙ্খলতার সাথে নির্বাচনী প্রচারকার্য চালানোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com