1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

কুয়েতে তেল শোধনাগারে ড্রোন হামলা, আগুন — ইরানের দাবি: মার্কিন এফ-৩৫ ভূপাতিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : কুয়েতের জাতীয় তেল কোম্পানির একটি গুরুত্বপূর্ণ শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে স্থাপনাটিতে আগুন লেগে যায় এবং একাধিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়।
শুক্রবার (৩ এপ্রিল) কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুনা জানিয়েছে, কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীন মিনা আল-আহমাদি শোধনাগার লক্ষ্য করে সকালে এই হামলা চালানো হয়। হামলার পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং জরুরি সেবা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে শোধনাগারের কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়েছে বলে জানা গেছে।
এদিকে, একই দিনে উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, ইরানের মধ্যাঞ্চলে উড্ডয়নের সময় বিমানটিকে লক্ষ্য করে আঘাত হানা হয় এবং সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
অন্যদিকে, মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানটি দ্রুত বিধ্বস্ত হওয়ায় পাইলট বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: এএফপি, কুনা, ফার্স নিউজ, মেহের নিউজ এজেন্সি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com