1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কুলাউড়াতে উচ্ছেদ অভিযানে ৩ কোটি টাকার সরকারি ভুমি উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজারঃ জেলার কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারে প্রধান সড়কের পাশে সরকারি জায়গা দখল করে প্রায় ৫০জন ব্যবসায়ী অবৈধভাবে সরকারি জায়গা দখল করে দোকানপাট তৈরি করে ব্যবসা চলমান। কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন সস্প্রতি সার্ভেয়ার দিয়ে সরকারি জায়গা মাপজোক করে এইসব অবৈধ দোকানমালিকদের নোটিশ করে অবৈধ স্থাপনা সরানোর অনুরোধ করেন। অভিযানের খবর পেয়ে অনেকে দোকানপাট সরিয়ে নেন। কিন্তু যারা দোকান সরায়নি তাদেরকে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, আজ অভিযান চালিয়ে অর্ধশতাধিক দোকানপাট অপসারণ করে ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। পরে উচ্ছেদকৃত জায়গা পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি উচ্ছেদকৃত ব্যবসায়ীদের বলেন, বাজারের একটি নির্দিষ্ট জায়গা তাদেরকে পুনর্বাসন করে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। অভিযানকালে সহযোগিতা করেন কুলাউড়া থানার এএসআই তোফায়েল আহমেদ ও আব্দুল মালেক এবং ব্রাহ্মণবাজার ইউনিয়নের তহশিলদার আব্দুল আলীম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com