1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জনের করোনা এবং বাকী পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এছাড়াও একই সময়ে ২০৫টি নমুনা পরীক্ষা করে ৬৭ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৮ শতাংশে।

আজ শনিবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন, তারা গতকাল দিনের বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তিনি আরও বলেন, বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩২ জন। জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৩৭৭ জন।

উল্লেখ্য, কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৩৯ জন। আর প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ৪৬৫ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com