1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

কুসিক নির্বাচন: কেন্দ্রগুলোতে শুধু নৌকার ব্যাজধারী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের ব্যাজধারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে দেখা মিলছে না স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মীদের।

এ চিত্র দেখা যায় চৌয়ারা বালিকা উচ্চবিদ্যালয়, ধনাইতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এবং চৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে।

নির্বাচনী কেন্দ্রের আশপাশের এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অন্য প্রার্থীর কোনো কর্মী-সমর্থক কেন্দ্রের আশপাশে নেই। বলা যায় কেন্দ্রের আশপাশ নৌকার ব্যাজধারীদের একতরফা নিয়ন্ত্রণ।

এ বিষয়ে চৌয়ারা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু হানিফ বলেন, কেন্দ্রের ভেতরে নৌকার ব্যাজধারী কাউকে নজরে পড়েনি। কাউকে দেখা গেলে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ব্যবহার করে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com