1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কৃষি আমাদের অর্থনীতির পাজর : পরিকল্পনা মুন্ত্রী এ.এ মান্নান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেন,
আমাদের অর্থনীতির মেরুদন্ড হলো কৃষি। কৃষিই হলো আমাদের অর্থনীতির পাজর। কৃষির উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। যারা ক্ষমতায় জোর করে আসতে চায়। তাদেরকে প্রতিহত করুন। শেখ হাসিনা গ্রাম বান্ধব মানুষ। তিনি দরিদ্র-মজুর, কৃষক মানুষকে সন্মান করেন। আমরা যখন শত শত প্রকল্পের কাগজ তৈরী করে নিয়ে যাই। তিঁনি গ্রামের প্রকল্পের কাজটি আগে দেখেন এবং বলেন, এ প্রকল্পে গ্রামের নারী ও, শিশুদের কী উপকার হবে। আমরা গনতন্ত্রে বিশ্বাসী। দমক দিয়ে বের করে দেয়া যাবে না।

তিনি আজ কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত
কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ, বীজ প্রযুক্তি ও বৃক্ষমেলা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, মন্ত্রী আরো বলেন, উপস্থিত এলাকাবাসী। একটি দল আছে যাঁদের ভাষা রাজনৈতিক ভাষা নয়। তারা দমক দিয়ে কথা বলে। যা স্বাধীন দেশের কোন ভাষা না। যদি আমরা সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে না পারি। তাহলে, দেশের যে উন্নয়ন সরকার করেছে তা ঠিক থাকবে না।

আমরা সন্মানিত জাতি, আমরা দেশকে শত্রু মুক্ত করেছি। পাকিস্তানের জুলুম থেকে দেশকে রক্ষা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি লুঙ্গি পরে পানি সাতরিয়ে স্কুলে গেছি। আমার বাড়ী সুনামগঞ্জের হাওরে। সে সময় কোন ইউনিফর্ম ছিলো না। আজকে তোমাদেরকে দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা তোমাদের জন্যই কাজ করছি। তোমাদেরকে চরিত্রবান, ভালো মানুষ হতে হবে। এবং বড় হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রনালয়ের সাবেক সচীব মো. আনোয়ার ফারুক কুহিনূর ভূঁইয়ার সভাপতিত্বে
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মো. মনজুরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, বিটিভি মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, বাসুদেব ঘোষ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সফল মৎস্য চাষি আলী আহাম্মেদ মিয়াজী, কৃষক প্রতিনিধি রুহুল আমিন ভূঁইয়া।

০৭.০৯.২২

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com