1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

‘কেজিএফ ২’ সিনেমায় কে কত পারিশ্রমিক পেলেন?

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের কন্নড় ভাষার সিনেমা ‘কেজিএফ ২’। মুক্তি পেয়েছে গত ১৪ এপ্রিল। এর মধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। রেকর্ড পরিমাণ ব্যবসা করছে সিনেমাটি। বিশ্বব্যাপী ৭৮০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে।

কন্নড় ভাষাসহ মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ‘কেজিএফ ২’। এর মধ্যে হিন্দিতে সিনেমাটি অবিশ্বাস্য সাড়া পাচ্ছে। ইতিহাস তৈরি করে মাত্র ৭ দিনে ২৫০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে এটি। যার ফলে ‘বাহুবলী ২’ ও ‘দঙ্গল’-এর মতো সিনেমার রেকর্ডও ভেঙে গেছে।

যেই সিনেমা নিয়ে এত হইচই, সেটার বাজেট কত? এতে যারা অভিনয় করেছেন, তারাই বা কত পারিশ্রমিক পেয়েছেন? চলুন সেই তথ্যই জেনে নেওয়া যাক।

প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমা প্রযোজনা করেছে হোমবেল ফিল্মস। এর বাজেট ১০০ কোটি রুপি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন যশ। এছাড়াও আছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজসহ আরও অনেকে।

স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন নায়ক যশ। জানা গেছে, ‘কেজিএফ ২’ সিনেমার জন্য তিনি ২৫ থেকে ২৭ কোটি রুপি পেয়েছেন। তার বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি। তার পারিশ্রমিক ৪ কোটি রুপি।

সিনেমাটিতে ভয়ঙ্কর ভিলেনের ভূমিকায় আছেন সঞ্জয় দত্ত। বলিউডের এই দাপুটে তারকাকে নেওয়ার জন্য খরচ করতে হয়েছে ৯ থেকে ১১ কোটি রুপি। এছাড়া আরেক বলিউড তারকা রাভিনা ট্যান্ডনকে দেখা গেছে প্রধানমন্ত্রী রামিকা সেনের ভূমিকায়। তিনি পারিশ্রমিক নিয়েছেন প্রায় ২ কোটি রুপি।

‘কেজিএফ ২’ সিনেমার গল্পকথকের ভূমিকায় অভিনয় করেছেন প্রকাশ রাজ। দক্ষিণী সিনেমার প্রভাবশালী এ অভিনেতা কাজটির জন্য পারিশ্রমিক পেয়েছেন প্রায় ৮৫ লাখ রুপি।

এবার আসা যাক সিনেমাটির মূল স্রষ্টার প্রসঙ্গে। তিনি প্রশান্ত নীল। সিনেমার গল্প রচনা ও পরিচালনা করেছেন তিনি। তার ভাবনার জগতই জয় করে নিয়েছে কোটি দর্শকের হৃদয়। অবিস্মরণীয় এই সিনেমা নির্মাণের জন্য তিনি পেয়েছেন ১৫ থেকে ২০ কোটি রুপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com