1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কেন বার বার ক্লিনিকে যাচ্ছেন ক্যাটরিনা?

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বলিউডের আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশল গত শুক্রবার কাগজে-কলমে বিয়ে সেরে ফেলেছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছেন। ভারতের ১৯৫৪ সালের বিশেষ বিবাহ-আইনে এই যুগল বিয়ে করেছেন বলে জানানো হয়েছে।

তারপর রাজস্থানের বিলাসবহুল হোটেলে ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সাড়ম্বরে বিয়ে হবে বলে জানা গেছে। রাজস্থানের সওয়াই মাধোপুর জেলাশাসকের এক চিঠি ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সেই চিঠিতে ভিক্যাটের বিয়ের জন্য বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে দাবি করা হয়েছে গণমাধ্যমে।

এদিকে বিয়ের আগে ক্যাটরিনাকে বার বার ক্লিনিকে যেতে দেখা গেছে বলে ভারতীয় গণমাধ্যম জিনিউজ ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিয়ের সপ্তাহখানেক আগে মুম্বাইয়ের এক ক্লিনিকে যেতে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। দুদিন পর ফের তিনি সেই ক্লিনিকেই যান।

ক্লিনিকে ঢোকার পথে ভক্তদের সঙ্গে ছবি তুলতে দেখা যায় ক্যাটরিনাকে। গাড়িতে বসেছিলেন তিনি। সেখান থেকেই আবদার মেটালেন ভক্তদের। ভক্তদের সঙ্গে সেলফিও তুললেন।

এদিকে, ক্যাটরিনাকে কেন বার বার ক্লিনিকে যেতে দেখা যাচ্ছে সেই প্রশ্ন উঠেছে।

একটি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কিছু নিয়মমাফিক পরীক্ষা করেছেন ক্যাটরিনা। নিয়মিত জিমও করছেন। সঙ্গে একটি ফিজিওথেরাপির ক্লিনিকেও যাচ্ছেন। অসুস্থতা নয়, ফিটনেস নিয়ে অধিক সচেতনতার জন্যই ক্যাটরিনাকে বারবার ক্লিনিকে যেতে দেখা যাচ্ছে বলে বিশ্বাসযোগ্য সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com