1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কে ভোট দেবে, কে দেবে না; সেটা দেখার দায়িত্ব আমাদের না: সিইসি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমাদের দায়িত্ব ভোটের আয়োজন করা। নির্বাচনে কে ভোট দেবে না দেবে সেটা দেখার দায়িত্ব আমাদের না।’

রোববার (৭ জানুয়ারি) সকাল আটটা ৪০ মিনিটে রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজ সেন্টারে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘আমি এইমাত্র আমার ভোটাধিকার প্রয়োগ করলাম। পাঁচ বছর পর জাতীয় সংসদ নির্বাচন হয়। ভোটগ্রহণ শুরু হয়েছে এটা দেখতে ভালো লাগছে। আপনাদের কাছে অনুরোধ ভোটে স্বচ্ছতা তুলে ধরবেন। মানুষের যদি অনাস্থা থাকে সেটা যেন কেটে যায় সে বিষয়ে সহযোগিতা করবেন।’

ভোটার উপস্থিতি কম হওয়ার শঙ্কা আছে কি না এমন এমন প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ‘এসব নিয়ে আমি চিন্তা করি না। আমার দায়িত্ব ভোট আয়োজন করা। কে ভোট দিতে আসবে কে আসবে না, সহিংসতা পরিস্থিতি কি হবে না হবে জানি না। সহিংসতা বিষয়টি আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী দেখবে।’

ভোটের পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি কোনো উত্তর দেননি।

এর আগে সকাল আটটায় সারাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দেশের ২৯৯টি আসনে চলছে ভোট উৎসব। বিরতিহীন ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।

প্রায় ১২ কোটি ভোটার নিজেদের রায়ে বেছে নেবেন নিজে নিজ এলাকার জনপ্রতিনিধিদের।

নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে ৩শ’ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com