1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কোটা ও পেনশন আন্দোলনকে দুভাবে দেখছে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান পৃথক দুটি আন্দোলনকে ‘যৌক্তিক’ বললেও এর ভিন্ন দিকও দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এটাকে আমরা দুই ভাবে দেখি। প্রথমত দেখি, দেশের যে মূল সমস্যা, সেটা ডাইভার্ট (ভিন্ন দিকে নেওয়া) করার জন্য এ ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে। এটা আমরা এক দিক থেকে দেখি।’

তবে ছাত্র-শিক্ষকদের এ আন্দোলনকে যৌক্তিক বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘ছেলেদের যে দাবি, সেটা আমরা সমর্থন করি। এটাকে অযৌক্তিক বলার কোনো কারণ নেই।’

আজ সোমবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গুলশানে কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথাগুলো বলেন।

প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী কোটাবিরোধী আন্দোলনকে অযৌক্তিক বলেছেন। ২০১৮ সালেই কোটার সমাধান হয়ে যায়, বিষয়টিতে এখন আবার কোর্ট কেন সামনে আনা হলো। জবাবে বিএনপির মহাসচিব এ আন্দোলনকে দুভাবে দেখছেন বলে জানান। এটাকে দেশের বর্তমান সমস্যাগুলো থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা কি না, সে প্রশ্ন তোলেন।

তবে মির্জা ফখরুল কোটাবিরোধী আন্দোলন সমর্থন করে বলেন, ‘৫০ বছর পরেও (স্বাধীনতার) আপনি ৫৬ শতাংশ কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক।’

এতে মেধার যে বিকাশ একদমই হচ্ছে না এবং তাতে দেশের বিরাট ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। একই সঙ্গে তিনি পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনকে ‘অত্যন্ত যুক্তিসংগত’ বলে মন্তব্য করেন। এতে বিএনপির ইন্ধন রয়েছে কি না, এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘আমরা কখনোই এ ধরনের আন্দোলনে অভ্যস্ত নই। এটা সব ছাত্র-শিক্ষকেরা করছেন। আমরা এখানে ইন্ধন দেব কেন? তবে যেটা সত্য সেটা সত্য বলব, যেটা যৌক্তিক সেটা যৌক্তিক বলব। দেশের মানুষ যে তাদের দাবিতে ঐক্যবদ্ধ হয়, সেটা আমাদের অনুপ্রাণিত করছে।’

প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গ
প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, এতে তাঁরা জানতে পেরেছেন, এই সফরের মূল লক্ষ্য রিজার্ভের সংকট কাটাতে চীনা ঋণ পাওয়া। জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবাই দুর্নীতিবাজ। এমনকি যারা অর্থনীতির পরিকল্পনা করছে, বাজেট তৈরি করছে, সব ক্ষেত্রে দুর্নীতির বিষয়টি প্রধান। এ ক্ষেত্রে ঋণের যে ফাঁদ, সে ফাঁদে পড়ে যাচ্ছি আমরা। সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে তারা এখন চতুর্দিক থেকে চেষ্টা করছে একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করার—এভাবেই চলছে।’

মির্জা ফখরুল বলেন, এটা কারা করে, একটা ঋণ নিয়ে আরেকটা শোধ করা। দেখবেন, যারা ব্যর্থ হয়ে যাচ্ছে, ঠিকমতো চালাতে পারছে না— তাদের এ কাজ করতে হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com