1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারের প্রতি বেলার খাবার চলমান রয়েছে : আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চার দিনের ভারী বর্ষণে পল্লবী রূপনগর থানার বেশ কিছু প্লাবিত এলাকায় গত চারদিন ধরে ৩ হাজার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে প্রতি বেলায় রান্না করা খাবার বিতরণ চলমান রয়েছে।

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক দলটির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক তার নিজ নির্বাচনী এলাকা পল্লবী রূপনগরের এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে রান্না করা খাবার তিনি নিজে তুলে দিচ্ছেন।

আজ রবিবার দুপুরে প্লাবিত বস্তিগুলো পরিদর্শনে আসেন আমিনুল হক। এসময় তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোঁজখবর নিতে তাদের কথা শুনেন এবং সবধরনের সাহায্য সহযোগিতার আশ্বস্ত করেন তিনি।

ঢাকা- ১৬ আসনের আওতাধীন বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পরা ক্ষতিগ্রস্ত বস্তিগুলোর মধ্যে পল্লবী ২ নং ওয়ার্ড বেগুনটিলা বস্তি, ৫ নং ওয়ার্ড বাউনিয়াবাধ বস্তি, রূপনগর থানা ৯২ নং ওয়ার্ড দোয়ারীপাড়া বস্তি ও আরামবাগ বস্তি, আন্চলিক ৬ নং ওয়ার্ড ট ব্লক বস্তি ও চলন্তিকা বস্তির জন্য প্রতি বেলার খাবার সংশ্লিষ্ট বস্তির সামনেই আমিনুল হক এর সার্বিক তত্বাবধানে রান্না করা হচ্ছে।

খাবার বিতরণ কালে আমিনুল হক বলেন, জলাবদ্ধতার ফলে যতদিন পর্যন্ত এ দূর্ভোগ থাকবে, ততদিন পর্যন্ত এই অসহায় পরিবার গুলোকে সাহায্য সহায়তা ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত থাকবে।

বিএনপি এই কেন্দ্রীয় নেতা এসময় বলেন, “জিয়াউর রহমান মানুষের পাশে ছিলেন, আমরাও তাঁর আদর্শে সেই পথেই আছি। মানুষের পাশে থেকে তাদের সেবক হয়ে কাজ করে যেতে চাই।”

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তর এর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা প্রমুখ তার সঙ্গে ছিলেন।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com