1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ক্ষমা চাইলেন সার্জেন্টকে টাকা ছুঁড়ে দেওয়া সেই বিদেশি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর মহাখালীতে এক ট্রাফিক সার্জেন্টের উদ্দেশ্যে চীনা নাগরিকের টাকা ছুঁড়ে দেওয়ার ঘটনার তদন্ত করেছে পুলিশ। বিনা কারণে মেজাজ হারিয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় ঐ চীনা নাগরিক পুলিশের কাছে ক্ষমা চেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঘটনার পর এ বিষয়ে আমরা ডিএমপির কাফরুল থানায় জিডি করেছি। সেদিন কী ঘটেছিল, তা জানতে আমরা তদন্ত করছি। প্রাথমিকভাবে তদন্তে জানতে পেরেছি, ঐ চীনা নাগরিক সিএলএক্স নামে একটি গার্মেন্টসে চাকরি করেন। ঘটনার দিন তিনি একটি প্রাইভেটকারে করে অফিসে যাচ্ছিলেন। পরে রাওয়া ক্লাবের সামনে ট্রাফিক সার্জেন্ট তার গাড়ি থামিয়ে চালকের কাছে কাগজপত্র দেখতে চান। চালক কাগজ দেওয়ার পর সার্জেন্ট তা পরীক্ষা করে দেখছিলেন। এর মধ্যেই ওই চীনা বিনা কারণে গাড়ি থেকে নেমে উত্তেজিত হয়ে মেজাজ হারিয়ে টাকা ছুড়ে মারেন ও অশ্লীল ভাষায় কথা বলেন।

ট্রাফিক পুলিশ টাকা চেয়েছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে ডিসি সাহেদ আল মাসুদ বলেন, ঘটনার সময় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ ছিল। ক্যামেরায় ধারণকৃত ভিডিও ও অডিওতে আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি। এছাড়া উপস্থিত জনতা কেউই এ ধরনের কথা বলেনি।

এর আগে, মঙ্গলবার বিদেশি নাগরিক ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে টাকা ছুড়ে মারার ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে টাকা ছুড়ে মারার সময় ঐ চীনা নাগরিক কর্তব্যরত ট্রাফিক পুলিশের উদ্দেশে বলেন ‘ইউ ওয়ান্ট মানি, আই গিভ ইউ দিস’। এছাড়া তাকে অশ্লীল ভাষায় গালি দিতেও শোনা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com