1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ক্ষমা চেয়ে উইন্ডিজ কোচের বিদায়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ফিল সিমন্স। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ হবে সিমন্সের শেষ অ্যাসাইনমেন্ট।

সিমন্স দ্বিতীয় দফায় ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নেন ২০১৯ সালে। এর আগে তার অধীনেই ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বারের জন্য শিরোপার স্বাদ পেয়েছিল।

এবার তার অধীনেই বিশ্বকাপের সুপার টুয়েলভে না যেতে পারার লজ্জার স্বাদ পেল নিকোলাস পুরানের দল। যে কারণে পদত্যাগের বিবৃতিতে সবার কাছে ক্ষমাও চেয়েছেন এই কোচ।

পদত্যাগের বিবৃতিতে সিমন্স বলেছেন, ‘আমি জানি আমাদের এই ব্যর্থতায় শুধু আমাদের দল নয়, বরং যেসব দেশের হয়ে আমরা প্রতিনিধিত্ব করি, তারা সবাই কষ্ট পেয়েছেন। আমরা বিশ্বকাপে একদমই ভালো খেলতে পারেনি এবং আমাদের এবার বাইরে বসেই টুর্নামেন্টটা দেখতে হবে। এর জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি।’

সিমন্স হঠাৎ করেই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেননি বলে দাবি তার, ‘কোচের পদ ছাড়াটা হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, আমি বেশ কিছুদিন ধরেই এই নিয়ে চিন্তা করছিলাম। এবার এটা সবাইকে জানানোর সময় এসেছে যে আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পরেই প্রধান কোচের দায়িত্ব ছাড়তে চলেছি।

হয়তো কিছুটা আগেই এই সিদ্ধান্ত নিচ্ছি। তবে এখন আমি পুরোপুরিভাবে আমাদের টেস্ট দল যেভাবে উন্নতি করেছে, সেই ধারা বজায় রাখার চেষ্টা করব’।

ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো-পরবর্তী যুগের দলটাকে অনেকেই ফেবারিটের তালিকায় রাখেননি। তবে পুরানের নেতৃত্বে খেলা এই দলটা প্রথম পর্বেই বিদায় নেবে, সেটাই বা কতজন ভেবেছে!

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com