1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়তে ঋণ ও অনুদান বিতরণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪১৪ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়নের হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদের সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক মো. মাহাবুবুর রহমান,যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক নিটোলমনি চাকমা, ডেপুটি কো-অর্ডিনেটর মো. ইকবাল কাওসার এবং উপপরিচালক হাফিজা আইরীন।

কর্মসূচির মধ্যে ছিল— পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, শুভেচ্ছা বক্তব্য, আলোচনা সভা এবং “প্রযুক্তি নির্ভর যুবশক্তি” শীর্ষক প্রবন্ধ পাঠ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তাদের মাঝে ঋণ ও অনুদান বিতরণ করা হয়। প্রথম দফায় ৭ জন উদ্যোক্তাকে মোট ৭ লাখ টাকা ঋণ প্রদান করা হয়। দ্বিতীয় দফায় আরও ৫ জন উদ্যোক্তাকে ৬ লাখ ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জনকে সনদপত্র ও ৪ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কাজে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। তরুণদের মাদক, সন্ত্রাস ও বেকারত্ব থেকে দূরে রেখে উৎপাদনমুখী কর্মে সম্পৃক্ত করতে পারলেই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com