1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

খামেনিকে ফিলিস্তিনের চার প্রতিরোধ সংগঠনের চিঠি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ১২১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ক্রমশই তীব্র হয়ে উঠেছে ইসরায়েল-ফিলিস্তিন লড়াই। খুব শিগগিরই এটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা করায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের চারটি প্রতিরোধ সংগঠন।

চলতি বছরের কুদস দিবসের ভাষণে এ সমর্থন ব্যক্ত করেন খামেনি। সংগঠনগুলো আয়াতুল্লাহ খামেনিকে লেখা আলাদা আলাদা চিঠিতে তার প্রতি এ কৃতজ্ঞতা জানিয়েছে।

সোমবার সর্বোচ্চ নেতার কাছে পাঠানো চিঠিতে পপ্যুলার ফ্রন্ট, ফাতাহ ইন্তিফাদা গ্রুপ, ফিলিস্তিনি পপ্যুলার স্ট্রাগল ফ্রন্ট এবং ফিলিস্তিনি কোয়ালিশন ফোর্সেস এ কৃতজ্ঞতা প্রকাশ করে।

চিঠিতে তারা জানায়, আয়াতুল্লাহ খামেনি ফিলিস্তিনি জনগণের স্বাধীকার আন্দোলনের প্রতি সমর্থন ও ইসরায়েলকে স্বীকৃতি না দেয়ার যে নীতি ঘোষণা করেছেন তাতে প্রতিরোধ সংগঠনগুলো উজ্জীবিত হয়েছে।

চিঠিতে এসব সংগঠন আরও বলেছে, ফিলিস্তিন প্রসঙ্গে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান সৃষ্টি ও ফিলিস্তিনিদের প্রতি মুসলিম উম্মাহর সমর্থন আদায়ে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এসব ফিলিস্তিনি সংগঠন ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামকে উজ্জীবিত রাখতে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির ভূমিকা কৃতজ্ঞতাভরে স্মরণ করেছে।

জেনারেল সোলাইমানিকে ২০২০ সালের জানুয়ারি মাসে ইরাকে মোতায়েন মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন হামলা চালিয়ে শহীদ করে। সূত্র: পার্সটুডে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com