1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার অনুমতি দিতে ‘শত নাগরিকের’ বিবৃতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানবিক কারণে বিদেশে যাওয়ার অনুমতি দিতে বিবৃতি দিয়েছে ‘শত নাগরিক’ নামের একটি সংগঠন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মেইল বার্তায় শত নাগরিকের প্যাডে ওই বিবৃতি পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার অবস্থা এখন প্রায় সংকটাপন্ন। এই অবস্থায় সরকারের কাছে আমাদের সর্নিবন্ধ অনুরোধ, সকল প্রকার প্রতিহিংসাপরায়ণতা, সংকীর্ণ দল ও ব্যক্তি স্বার্থ পরিহার করে সম্পূর্ণ মানবিক কারণে জনগণের প্রিয় নেত্রীকে যত দ্রুত সম্ভব, অত্যাধুনিক চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিন।

বিবৃতিতে যাদের নাম রয়েছে, তারা হলেন- প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, প্রফেসর ড. এস এম এ ফায়েজ, প্রফেসর ড. মাহবুব উল্লাহ, প্রফেসর ড. জেড এম তাহমিদা বেগম, প্রফেসর ড. ওয়াকিল আহমদ, প্রফেসর মনুসুর মুসা, কবি আবদুল হাই শিকদার, প্রফেসর ডা. আবদুল কুদ্দুস, প্রফেসর ড. ওবায়েদুল ইসলাম, প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর আবদুর রহমান সিদ্দিকী, প্রফেসর ড. রেজাউল করিম, প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসুদ, প্রফেসর ড. মজাদ্দেদী আল ফেসানী, প্রফেসর ড. কামরুল আহসান, প্রফেসর ড. গোলাম হাফিজ কেনেডী, প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ।

ওই বিবৃতে আরও বলা হয়েছে, যে কোনো ধরনের বিলম্ব ও অজুহাত বড় বিপর্যয় ডেকে আনতে পারে বলে আমাদের আশঙ্কা। যা কারো জন্যই ভালো বার্তা বহন করবে না। আমরা প্রত্যাশা করি, সরকারের মধ্যে কল্যাণ ও মঙ্গলবোধ জেগে উঠবে। সত্যিকারের দায়িত্বশীলতার সঙ্গে শুভ চেতনার পরিচয় দিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রার ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com