1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

খালেদা জিয়ার অসুস্থতার খবর ভারতীয় সংবাদমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর গুরুত্বসহকারে প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। প্রতিবেশী এই দেশটির প্রভাবশালী পত্রিকা হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়ঃ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গভীর রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছেন খালেদা জিয়া। সেই অবস্থায় শুক্রবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়।

জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে ভোর সাড়ে তিনটা নাগাদ অ্যাম্বুলেন্স ডেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। বর্তমানে হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে তিনি ভর্তি রয়েছেন।

হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে আরও বলা হয়ঃ ২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ে। তখন বাংলাদেশের চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কারণ দেশটিতে এই রোগের চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামো ছিল না। তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে চাইছিলেন। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বার বার খালেদা জিয়াকে বিদেশে যেতে বাধা দেয় বলে অভিযোগ তোলে বিএনপি।

অবশেষে গত ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের তিন জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে খালেদা জিয়ার চিকিৎসা করেন। তার পেট ও বুকে পানি জমে যাওয়া এবং লিভারের রক্তপাত বন্ধ করার জন্য ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপ্যাটিক পোর্টোসিস্টেমিক শান্ট পদ্ধতিতে হেপাটিক প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন চিকিৎসকরা।

মাঝরাতে প্রবল শ্বাসকষ্ট, শারীরিক অবস্থার অবনতির কারণে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে- এমন খবর দিয়ে সংবাদ প্রতিদিন এর প্রতিবেদনে বলা হয়ঃ শুক্রবার ভোর সাড়ে তিনটা নাগাদ রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এখন তিনি সিসিইউ-তে পর্যবেক্ষণে রয়েছেন। তার দায়িত্বে রয়েছেন চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

এই সময় এর প্রতিবেদনে বলা হয়ঃ শুক্রবার রাত সাড়ে তিনটা নাগাদ ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। শনিবার সকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য তাকে আবার হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়ঃ এর আগে ডায়ালিসিস করে খালেদা জিয়ার কিডনির সমস্যা ধরা পড়লে সেই সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এই জন্য তার পরিবারের তরফ থেকে সরকারের কাছে আবেদন করা হয়। কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তাই, গত বছরের ২৭ অক্টোবর, লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com