1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে আলোচনা সভা ও কুলখানি অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী:- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া, আলোচনা সভা ও কুলখানির আয়োজন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর মজুমদার বাড়িতে পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও ফেনীবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রফিকুল আলম মজনু, খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার, জেলা বিএনপি নেতা জহিরুল কাইয়ুম নান্টু, জাহিদ হোসেন মজুমদারসহ বিভিন্ন উপজেলার বিএনপি নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন, জীবন দিয়ে হলেও আমি এই আসনটি দলকে উপহার দেব। খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক আমাদের হৃদয়ে তৈরি হয়েছে, সেটিকে শক্তিতে পরিণত করে তার রেখে যাওয়া আদর্শ ও কাজ এগিয়ে নিতে হবে। তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com