1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার দেখা হয়েছে

ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ; ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশগঠনে অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়েছে। তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেছেন নাতনি জাইমা রহমান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাইমার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এ বছর খালেদা জিয়াসহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাদের এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কৃতদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, ক্রীড়া, জনপ্রশাসন ও গবেষণায় অবদান রাখা ব্যক্তিত্বরা। এছাড়া মুক্তিযুদ্ধ, চিকিৎসা, পল্লী উন্নয়ন ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পাঁচটি প্রতিষ্ঠানকেও সম্মানিত করা হয়েছে।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ জাতীয় সম্মাননা। ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে আসছে সরকার।
পুরস্কারপ্রাপ্তদের দেওয়া হয় পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণপদক, একটি রেপ্লিকা ও সম্মাননাপত্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com