1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

খালেদা জিয়ার মৃত্যুতে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক পালন, সর্বত্র অর্ধনমিত জাতীয় পতাকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন। বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনের রাষ্ট্রীয় শোক আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) শেষ হবে।
রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আজও দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
সকালে রাজধানীর সচিবালয়ে গিয়ে দেখা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সংবলিত নতুন ১ নম্বর ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। অনেক কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারণ করেছেন। তবে শোকাবহ পরিবেশের মধ্যেও সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শুক্রবার বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এদিকে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বুধবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে রাজধানীর জিয়া উদ্যানে বিকেল ৫টার কিছু আগে তাকে সমাহিত করা হয়।
এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্রে পরিণত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ জানাজায় অংশ নিয়ে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com