1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

খুনের বিপরীতে খুনের রাজনীতি আর চলবে না: নুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশে খুনের বিপরীতে খুনের রাজনীতি আর চলবে না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। এ বিজয় ধরে রাখতে হবে, তা না হলে ভবিষ্যৎ অন্ধকার। ভালো মানুষদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। রাজনীতি নতুন ধারায়, নতুন পথে চলবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। তারা কল্পনারও করেনি ছাত্র-জনতার আন্দোলনে তাদের পতন হবে। এ কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়। জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই তাদের পতন হয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, তাতে যেন কোনো দুর্বৃত্ত প্রতিষ্ঠিত হতে না পারে। পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষের পাশে থাকবেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। জনগণই সব ক্ষমতার উৎস। আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবেন।

তিনি আরও বলেন, অপরাধী পুলিশের শাস্তি হবে। কিন্তু বাকি পুলিশদের সহযোগিতা করতে হবে। পুলিশ না থাকলে আইন-শৃঙ্খলা থাকবে না। আর কোনো রাজনৈতিক নেতার কথায় মামলা হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com