1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

‘খুব প্রয়োজন না হলে অভিনয় করব না, রাজনীতিই করব’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৪৮ বার দেখা হয়েছে

একুশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান। এমনকি প্রার্থী হন তিনি। নির্বাচনে পরাজয় হলেও তার দৃঢ়চেতা মনোভাব ও বুদ্ধিমত্তা আকর্ষণীয় হয়ে ওঠে। যুব সমাজের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তাই এখন যুব সভানেত্রীর মতো গুরুদায়িত্ব দেওয়া হলো তাকে। এ বিষয়ে সংবাদমাধ্যমে সায়নী বলেন, ‘‌গুরু দায়িত্ব তো বটেই। আগেরবারও বলেছিলাম মন দিয়ে রাজনীতি করতে এসেছি। দল, শীর্ষ নেতৃত্ব মনে করেছেন আমাকে দায়িত্ব দেওয়া যায়। আমি তাদের বিশ্বাসের মর্যাদা রাখব।’

আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে সংগঠনকে তৈরি করতে হবে। তাই সংগঠনকে ঢেলে সাজাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়টি নিয়ে সায়নী ঘোষ বলেন, ‘‌নিজের মনে যুবশক্তিকে জায়গা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমিও যুব। আমার নিজের ৫০ বছর বয়স নয়। যুবদের চাহিদার কথা বলার জন্য, তাদের মনে পৌঁছানোর জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আত্মশক্তি নিয়ে নতুনভাবে গড়ে তুলব। পথটা মসৃণ নয়। তিন বছর সময় থাকলেও তা অনেক কম। মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সৈনিক হিসেবে মোদি সরকারের বিরুদ্ধে লড়াই করব।’

তাহলে অভিনয়ের কী হবে?‌ তৃণমূল কংগ্রেস যুব সভানেত্রী বলেন, ‘‌আমি চাই না মনোযোগ বিভক্ত হয়ে যাক। খুব প্রয়োজন না পড়লে অভিনয় করব না। একশো কুড়ি শতাংশ দিয়ে এখন রাজনীতিই করব। ক্ষমতার সঙ্গে সঙ্গে বড় দায়িত্বও আসে। এখন এত বড় দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।’‌ কী কথা হল তৃণমূল সুপ্রিমোর সঙ্গে?‌ তিনি বলেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, প্রোমোশন হচ্ছে অভিষেকের। কড়া নির্দেশ দিলেন, অনেক বড় দায়িত্ব। সামনে থেকে সৈনিক হিসেবে কাজ করতে হবে। সাবধানে কাজ করতে হবে। পশ্চিমবঙ্গের যুব ইউনিটের দায়িত্ব তোমার হাতে দিলাম।’ সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com