1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

খুলনায় বাড়ির মালিক ও রাজমিস্ত্রির বউ বদল!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৮১ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে মালিকের বউয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে পালিয়ে যায় রাজমিস্ত্রী। ওই ঘটনার প্রতিশোধ নিতে রাজমিস্ত্রীর স্ত্রীকে মালিক বিয়ে করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এলাকাবাসী বলেছেন, যেমন কর্ম তেমন ফল। ঘটনাটি ঘটেছে উপজেলার রাড়ুলী ইউনিয়নে।

জানা গেছে, কাজ করতে এসে পরিচয় ঘটে ঘরের মালিক কামালের স্ত্রীর সঙ্গে রাজমিস্ত্রী মোস্তফা দফাদারের। ৮ দিনের পরিচয়, ৪ দিনের পরকীয়া ও ৫ দিন পর পালিয়ে হয় বিয়ে। রাজমিস্ত্রী মোস্তফা দফাদার উপজেলার শ্রীকান্ঠুপুর গ্রামের সামছুর দফাদারের ছেলে। সামছুর রহমান লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকান্ঠুপুর গ্রামে ঘরজামাই থাকেন।

আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রাড়ুলী গ্রামের কামাল সরদারের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে আসেন মোস্তফা দফাদার। পরকীয়ার জের ধরে রাজমিস্ত্রী মোস্তফা ঘরের মালিকের স্ত্রীকে ১৫ আগস্ট ভাগিয়ে নিয়ে বিয়ে করেন।

বিষয়টি জানার পর ঘরের মালিক কামালের পরিবার ও এলাকাবাসীর পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফার স্ত্রীর পরিবারের সঙ্গে মোস্তফার স্ত্রীর সঙ্গে কামালের বিয়ে দেয়ার জন্য। একপর্যায়ে পাকাপোক্ত আলোচনা শেষে ১৯ সেপ্টেম্বর কামাল সরদারের সঙ্গে বিয়ে হয় মোস্তফার স্ত্রীর।

বিষয়টি উভয়পক্ষের কাছে জানতে চাইলে তারা স্বীকার করেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে বেশ মুখরোচক হয়েছে। ঘটনাটি জানাজানি হলে উভয়ের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com