1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীর লবণচরা এলাকায় দুর্বৃত্তদের ছোড়া লক্ষ্যভ্রষ্ট গুলিতে হাবিবুর রহমান (৩৫) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরের রহমতিয়া জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
আহত হাবিবুর রহমান সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নূর মোহাম্মদের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে রহমতিয়া জামে মসজিদের পাশে পুলিশের একটি দল অবস্থান করছিল। কিছুক্ষণ পর পুলিশ সেখান থেকে সরে গেলে দুর্বৃত্তরা অন্য একজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলের সামনে দিয়ে যাওয়ার সময় রিকশাচালক হাবিবুর রহমানের পিঠের ডান পাশে একটি গুলি লাগে।
গুলির শব্দ শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত হাবিবুর রহমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com