1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

খুলনায় করোনা হাসপাতালে কমছে রোগী, কমেছে মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: খুলনায় করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ক্রমেই কমছে। পাশাপাশি হাসপাতালগুলোতেও করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে। জানা যায়, করোনা চিকিৎসায় নগরীর পাঁচটি হাসপাতালে শনিবার (২৪ জুলাই) সকালে রোগী ভর্তি ছিল ৩৩৫ জন। এসব হাসপাতালে শয্যা রয়েছে ৫৬২টি। সেই হিসাবে ৪০ শতাংশ শয্যা খালি রয়েছে।

জানা যায়, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ২০০ শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছে ১১৭ জন। এছাড়া খুলনা জেনারেল হাসপাতালে ৮০টি শয্যার বিপরীতে ৩৪ জন, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৮৭টি শয্যার বিপরীতে ৬৬ জন, আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫টি শয্যার বিপরীতে ৪৩ জন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০টি শয্যার বিপরীতে ৭৫ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।

এদিকে পরপর চতুর্থদিনের মতো খুলনার হাসপাতালগুলোতে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ এর নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৯টা) খুলনার হাসপাতালগুলোতে করোনায় আট জনের মৃত্যু হয়েছে। এর আগে ২৩ জুলাই সাতজন, ২২ জুলাই ১০ জন ও ২১ জুলাই করোনায় ছয় জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনার রূপসার সুকুরুন্নেছা (৭২), পিরোজপুর মঠবাড়িয়া এলাকার মোর্শেদা (৬০), যশোর কেশবপুরের রেখা রানী ঘোষ (৬৫), বাগেরহাট মোল্লাহাট ঝর্না (৪৫), বাগেরহাট রামপালের এনামুল হাসান (৪৭), ফকিরহাট লকপুরের সাবিনা বেগম (৩৬), গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন খুলনার খান-এ সবুর রোডের জালালউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর (৬৬) এবং আবু নাসের হাসপাতালে খুলনা বসুপাড়া মেইন রোড এলাকার আফরোজা বেগম (৬০) করোনায় মারা গেছেন।

জানা যায়, ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল ৪২৫ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে মহানগরী ও জেলায় ৩৮০ জনের নমুনা পরীক্ষায় ৭৮ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ২০ দশমিক ৫২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com