1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

খেলা-রাজনীতি একটা আরেকটাকে হেল্প করবে : সাকিব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক  : মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, খেলা ও রাজনীতি একসঙ্গে খুব একটা বেশি কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না। খেলা এবং রাজনীতি একটা আরেকটাকে হেল্প করবে বলে আমি মনে করি। মাঠে ভালো পারফরম্যান্স করতে থাকলে কাজের দিকেও ভালো পারফরম্যান্স হওয়ারও একটা জায়গা তৈরি হবে; গ্রহণ যোগ্যতা আরও ভালো থাকবে, এটাতে হয়তো আমি কাজ করার সুযোগ আরও ভালো পাবো এবং মানুষের জন্য কাজও করতে পারব।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাকিব আরও বলেন, আমার ক্রিকেট নিয়ে তো পরিকল্পনা ছোটকাল থেকেই ছিল, এখনও আছে এবং থাকবে। এখন পরিকল্পনা মাগুরাকে নিয়ে। প্রথমত যদি জয়ী হতে পারি, মাগুরাকে নিয়ে অনেক বড় প্ল্যান আছে, সেগুলো বাস্তবায়ন করব।

তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তো ভুল কথা বলেনি, তারা ঠিক কথা বলেছে, ক্রিকেটের মাঠে পুরাতন হলেও রাজনীতির মাঠে আমি নতুন। তাদের কথায় তো কোনো ভুল নেই। চেষ্টা করব নতুন এলেও যেন ভালো পারফরম্যান্স দেখাতে পারি রাজনীতির মাঠে। আস্তে আস্তে এক্সপেরিয়েন্স হলে ইনশাল্লাহ আরও ভালো করতে পারব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com