1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

গড়াই নদী থেকে উৎপল বিশ্বাসের গলাকাটা মরদেহ উদ্ধার।

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী : স্থানীয়রা জানান, গড়াই নদীর মাঝে চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা বালিয়াকান্দি থানা ও পার্শ্ববর্তী মাগুরার৷ শ্রীপুর থানাকে খবর দেন। পরে বালিয়াকান্দি থানার পুলিশ নৌপুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের গড়াই নদীর চর থেকে উৎপল বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নৌপুলিশ ও বালিয়াকান্দি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত উৎপল বিশ্বাস উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের বীরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি রাতে উৎপল বিশ্বাস সমাধি নগর বাজারে নামযজ্ঞ দেখতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, উৎপল বিশ্বাসের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com