1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

গণতন্ত্রে যেতে হবে নির্বাচনের দরজা পার হয়েই: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: নির্বাচিত সরকারই শ্রেষ্ঠ সরকার মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেবেন। এ আশায় তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন একটি দরজা, সে গেট পার হয়েই গণতন্ত্রের পথে যেতে হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় মহিলা দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হয় দাবি করে মির্জা ফখরুল বলেন, যে দানব চেপে বসেছিল তা থেকে আমরা মুক্তি পেয়েছি। ছাত্র, আমরা মিলে একটি অন্তর্বর্তী সরকার তৈরি করেছি। তবে বিপদ শেষ হয়ে যায়নি। নতুন করে বিপদ আসার আশঙ্কা আছে এবং গণতন্ত্রকে নষ্ট করার চক্রান্ত শুরু হয়েছে আবার। তাই সামনে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হবে বলে জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছর গোটা জাতিকে নির্যাতন করেছে। অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে। ব্যাংক ধ্বংস করেছে। সব জায়গায় দুর্নীতি। ১৭ বছর ধরে বিএনপি লড়াই-সংগ্রাম করেছে। অসংখ্য মামলা, জেল, গুমের ঘটনা ঘটেছে।

৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব ও সংহতির কথা স্মরণ করে ফখরুল বলেন, জিয়াউর রহমান অন্ধকার থেকে দেশকে আলোতে নিয়ে আসেন। ১৯৭৫ সালের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব না নিলে এ দেশের ভাগ্যে কি হতো বলা যায় না। জিয়াউর রহমানের নেতৃত্ব বিভক্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছিল সেদিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com