1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

গণহত্যা তদন্তে জাতিসংঘের কাছে চিঠি পাঠাবে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা আন্দোলন ঘিরে গণহত্যা তদন্তে জাতিসংঘের কাছে চিঠি পাঠাবে বিএনপি।

শনিবার (১০ আগস্ট) রাতে রাজধানী গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সাম্প্রতিক সহিংসতা ও আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের দ্বারা সংঘটিত গণহত্যার নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। এ জন্য জাতিসংঘ ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠাবে বিএনপি।

তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী যেসব সংঘর্ষ হচ্ছে, তাতে বিএনপি কোনোভাবেই জড়িত নয়।

বিদেশি কিছু গণমাধ্যম সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন হামলা হলেও সেগুলো সাম্প্রদায়িক হামলা নয়। ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে।

মির্জা ফখরুল বলেন, বিপ্লবের পরে কিছু সমস্যা থাকতেই পারে। তবে অন্তবর্তী সরকার আন্তরিকভাবে কাজ শুরু করেছে এ কাজ জাতির কাছে আশার সৃষ্টি করছে।

এ সময় প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিদের পদত্যাগ এই মুহূর্তে গণতন্ত্রের জন্য ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com