1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

গরমে বারবার গোসল করা ভালো না ক্ষতিকর, বিশেষজ্ঞদের মতামত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তাপমাত্রা প্রতিদিনই বাড়ছে। সারা দেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। দেশের কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হলেও তাপপ্রবাহ চলবে বলেই পূর্বাভাস আবহাওয়া অফিসের। হাঁসফাঁস গরমে থেকে বাঁচতে অনেকেই একাধিকবার গোসল করছেন। তাতে সাময়িক স্বস্তিও মিলছে। প্রশ্ন উঠেছে— একাধিকবার গোসল করা কি স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে?

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, এই গরমে একাধিকবার গোসল করা মোটেই ক্ষতিকর নয়; বরং গরমে স্বস্তি পাওয়া যায়। স্বাস্থ্যেরও ক্ষতি হয় না। এতে শরীরের ভেতরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় ফিরে আসে। হিটস্ট্রোক বা হিট এক্সহউশনের আশঙ্কা কমে। তাই গরমকালে সময় পেলে গোসল করতেই পারেন।

দিন ঠিক কতবার গোসল করা যায় প্রশ্নে বিশেষজ্ঞদের মতে, দিনে দুই থেকে তিন বার গোসল করতে পরেন। যারা গরমেও বাইরে কাজ করছেন, তারা সময় পেলেই গোসল করতে পারেন। তবে কখনই শরীরে ঘাম নিয়ে গোসল করা ঠিক নয়। এতে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকে। গায়ের ঘাম শুকিয়ে তবেই ঠান্ডা বা হালকা গরম পানিতে গোসল করুন। এতে তাপজনিত সমস্যা দূর হবে।

গরম থেকে বাঁচতে অনেকে আবার গরমকালে পানিতে বরফ মিশিয়ে গোসল করেন। এটা ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, এতে সাধারণ মানুষের ঠান্ডা লাগার আশঙ্কা থাকে। আর যাদের বাত, অ্যাজমা রয়েছে তাদের সমস্যা আরও বাড়তে পারে। বরফপানি দিয়ে গোসল করলে ফুসফুসের সমস্যাও দেখা দিতে পারে। তাই যতই গরম পড়ুক না কেন সাধারণ তাপমাত্রার পানিতেই গোসল করার পরামর্শ বিশেষজ্ঞদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com