1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

গাইবান্ধায় আবৃত্তি চর্চা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনোমুগ্ধকর অনুষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল : গাইবান্ধায় আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে মনোমুগ্ধকর অনুষ্ঠান পরিবেশন করেছে অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্র। গাইবান্ধার আবৃত্তি নির্ভর সংগঠন অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যারাতে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংগঠনের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই ৫ই আগষ্ট ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজসেবক-সাংস্কৃতিক পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন সুজা, ক্রীড়া সংগঠক- রাজনীতিক-পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক-বিশিষ্ট আইনজীবী অ্যাড.সিরাজুল ইসলাম বাবু, সমাজসেবক নওশের আলম। অনুষ্ঠানে ধরিত্রী বন্ধু হিসেবে ওয়াজিউর রহমান রাফেলকে সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের পরিচালক কবি-আবৃত্তি শিল্পী দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে ও সম্পা দেবের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমতোষ সাহা, সিরাজুল ইসলাম সোনা, কবি গৌতমাশীষ গুহ সরকার, শিক্ষক মনীন্দ্র নাথ সরকার, কবি-সাংবাদিক রজতকান্তি বর্মন, সংগঠনের সাধারণ সম্পাদক রণজিৎ সরকার, গাইবান্ধা চেম্বারের পরিচালক হাসান মাহমুদ জনি, সাংবাদিক ময়নুল ইসলাম, অভিভাবক আরিফ বিল্লাহ ছানা, শিক্ষক অঞ্জলি রাণী দেবী, প্রকৌশলী হোসাইনা আক্তার তিন্নি প্রমুখ।
অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের শিক্ষার্থীদের গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনে অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে ওঠে। অনুষ্ঠানে আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com