1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

গাইবান্ধায় প্রিপেইড মিটার গ্রাহকদের চরম আপত্তির মুখেও নির্বাহী প্রকৌশলীরা অতি উৎসাহী!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল : গাইবান্ধায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগে গ্রাহকরা চরম আপত্তি জানালেও নেসকোর স্থানীয় নির্বাহী প্রকৌশলীরা অতি উৎসাহ দেখাচ্ছেন কেন? প্রিপেইড মিটার সংযোগে গ্রাহকদের ঘোর অনীহা সত্ত্বেও কোম্পানির চাকরিজীবী- নির্বাহী প্রকৌশলীদের অনমনীয়তার নেপথ্য রহস্য কী? এমন প্রশ্ন এখন প্রত্যেক বিদ্যুৎ গ্রাহককের। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালিতে বিদ্যুৎ গ্রাহকদের প্রিপেইড মিটার সংযোগ বিরোধী এক প্রতিবাদ সমাবেশে এ প্রশ্ন তোলেন বক্তারা।

প্রিপেইড মিটার সংযোগের বিরুদ্ধে পুরাতন বাদিয়াখালীর স্টেশন রোডে বুধবার বিকেলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সমাজসেবক কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির আহবায়ক গোলাম রব্বানী মুসা, অ্যাড. ফারুক কবীর রাহিন, মনির হোসেন সুইট, মোর্শেদ হাসান দীপন, খোরশেদ আলম খোকন, ফিরোজ সরদার প্রমুখ।
বক্তারা বলেন, বিতর্কিত প্রিপেইড মিটার কোনো অবস্থাতেই গাইবান্ধায় লাগাতে দেওয়া হবে না। কারণ প্রিপেইড মিটার সংযোগের কারণে বিদ্যুতের গ্রাহককে অতিরিক্ত চার্জ ফি, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ গ্রাহকদের ওপর চাপানো হবে। বক্তারা প্রিপেইড মিটার সংযোগে আগ্রহী নেসকোর নির্বাহী প্রকৌশলীদের অপসারণ দাবি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com